গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

Link Copied!

কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রাখার জন্য ২০২৩ সালের রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী।

বুধবার (৪ অক্টোবর) এই পুরস্কারের জন্য বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫০-এর দিকে তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

বিজয়ীরা হলেন– ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির মুঙ্গি জি বাউইন্ডি, কলম্বিয়া ইউনিভার্সিটির লুইস ই ব্রাস এবং ন্যানোক্রিস্টালস টেকনোলজির ইনকরপোরেশনের আলেক্সি ই.ইকিমভ।

নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রেখেছেন তারা। ফলে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে।

আরও পড়ুন—    রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ

বিবৃতিতে বলা হয়েছে, ‘ন্যানোটেকনোলজির এই ক্ষুদ্রতম উপাদানগুলি এখন টেলিভিশন এবং এলইডি লাইট থেকে তাদের আলো ছড়িয়ে দেয় এবং অন্যান্য অনেক জিনিসের মধ্যে টিউমার টিস্যু অপসারণ করার সময় সার্জনদেরও নির্দেশনা দিতে পারে।’

চলতি বছর নির্ধারিত সময়ের আগেই রসয়ানে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ হয়ে গিয়েছিল। সুইডেনের সংবাদমাধ্যম আফতনব্লদে জানিয়েছে, তারা সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে একটি মেইল পেয়েছে, যেখানে ২০২৩ সালে রসায়নশাস্ত্রে অবদান রাখায় যে তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে তাদের নাম রয়েছে। সংবাদমাধ্যমটি ওই ইমেইলের একটি কপি প্রকাশ করে তিন বিজয়ীর নামও জানিয়েছে।

২০২২ সালে রসায়নে নোবেল বিজয়ী হন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর. বেরতোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল ও যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ২০০১ সালেও রসায়নে নোবেল বিজয়ী হন কে. ব্যারি শার্পলেস।

আরও পড়ুন—    পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আগের দিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী। পরমাণু ও অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (২ অক্টোবর) থেকে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে অবদান রাখায় পুরস্কারটি জিতছেন কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।

৫ অক্টোবর সাহিত্যে অবদান রাখায় ঘোষণা করা হবে নোবেলজয়ীর নাম। ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন