গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তলে তলে আমেরিকার সঙ্গে আপস হয়ে গেছেঃ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ৪, ২০২৩ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দিল্লি বা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই। কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। তলে তলে সব আপস হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যথাসময়ে নির্বাচন হবে।’

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন পথ হারিয়ে দিশেহারা। বিএনপির আন্দোলনের দম ফুরিয়ে গেছে, তারা যত ষড়যন্ত্র করুক না কেন যথাসময়েই নির্বাচন হবে। ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। দুই সেলফিতেই বাজিমাত। দিল্লি আছে, আমেরিকারও দিল্লির দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শত্রুতা কারও সঙ্গে নাই, সবার সঙ্গে বন্ধুত্ব।’

আরও পড়ুন—    হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফিঃ আইনমন্ত্রী

তিনি বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। শেখ হাসিনা এমন ভারসাম্য করেছেন, আর কোনো চিন্তা নাই। নির্বাচন যথাসময়ে হবে, খেলা হবে। অক্টোবর থেকে শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করতেছে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন