গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে নাঃ ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ৩, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে কোনো শর্তে বিএনপি আগামী নির্বাচনে যাবে না। পরিষ্কার কথা, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না। শর্ত বা আপসের কোনো প্রশ্নই আসে না।’

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে না দিলে পরিণতি ভালো হবে না। খালেদা জিয়ার কিছু হলে তার দায় দায়িত্ব সরকার নিতে হবে।’

আরও পড়ুন—    আমার স্বপ্ন মরে গেছে; এখন পরিবারের বোঝা হয়ে থাকতে হবে

বিএনপি মহাসচিব বলেন, ‘আইনের দোহাই দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়া থেকে তাকে বঞ্চিত করার সুযোগ নেই। ওয়ান-ইলেভেন সরকারের সময়ে জরুরি আইনের মধ্যেও শেখ হাসিনা একজন ওয়ারেন্টের আসামি হয়েও বিদেশে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু এখন তারা খালেদা জিয়ার বিষয়ে আইনের ভুল ব্যাখ্যা করছে।’

গণতান্ত্রিক আন্দোলন থেকে পিছপা হবেন না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, নিয়মতান্ত্রিক ভাবেই আন্দোলন করব। এরপরও যদি সরকার বাধা দেয়, তাহলে আমরাও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন