গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ২৭৯৯

Link Copied!

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।

মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন—    নতুন ডেঙ্গু টিকার অনুমোদন দিল ডব্লিউএইচও

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ হাজার ৭৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১১৭ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ১৯৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৯৪০ জন আর বাকি ৬ হাজার ২৫৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ