গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক

শীর্ষ সংবাদ ডেস্কঃ
অক্টোবর ২, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

এ বছর চিকিৎসা বিজ্ঞানে যুগ্মভাবে নোবেল পদক পেয়েছেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট ক্যাটালিন কারিকো এবং আমেরিকান ফিজিশিয়ান ও বিজ্ঞানী ড্রু ওয়াইজম্যান। কোভিড-১৯ রোগের বিরুদ্ধে কার্যকর নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত এমআরএনএ টিকা আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা। তাদের আবিষ্কারটি কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনকে আরও কার্যকর করতে ভূমিকা রেখেছে।

সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এ বছর বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করেছে।

প্রযুক্তিটি মহামারির আগে পরীক্ষামূলক ছিল, কিন্তু এখন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এটি ব্যবহার করছে। এমনকি একই এমআরএনএ প্রযুক্তি এখন ক্যান্সারের মতো অন্যান্য রোগের চিকিৎসা হিসেবেও গবেষণা করা হচ্ছে।

আরও পড়ুন-   নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে পুলিশ

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘তাঁদের যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে মানবদেহের ইমিউন সিস্টেমের সঙ্গে এমআরএনএ কীভাবে যোগাযোগ করে সে সম্পর্কে এতদিনের ধারণা মৌলিকভাবে পরিবর্তন হয়েছে। বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় একটি হুমকির ভ্যাকসিন বিকাশে অভূতপূর্ব অবদান রেখেছেন।’

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। আজ (সোমবার) প্রথম দিন ঘোষণা করা হলো চিকিৎসায় নোবেল। অক্টোবর মাসের ছয় দিন মোট ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থে, আর বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থে দেয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়। ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

আরও পড়ুন-   মদনে তথ্য গোপন করে চাকরি নিলেন সেনা সদস্য

পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে এ পুরস্কার দেয়া শুরু করে।

প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাদের একটি করে সনদ ও স্বর্ণপদক দেওয়া হয়। তবে এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার বাড়িয়ে ৯ লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে (১০ কোটি ৯৫ লাখ বাংলাদেশি মুদ্রারও বেশি)।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…