গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ক্যাটরিনা এখন শীর্ষে

শীর্ষ সংবাদ ডেস্কঃ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাফল্যের নতুন আরো একটি পালক যুক্ত করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মুকুটের সাথে। সম্প্রতি নতুন চালু হওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিশ্বেজুড়ে যেকোনো ব্যক্তির চেয়ে সবচেয়ে বেশি ফলোয়ার এখন ক্যাটরিনা কিইফের। তার চ্যানেলে বর্তমানে ১৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা গায়ক-র‌্যাপার ব্যাড বানি এবং হোয়াটসঅ্যাপের মূল কম্পানি মেটার মালিক মার্ক জাকারবার্গের থেকেও বেশি!

ক্যাটরিনা ১৩ সেপ্টেম্বর চ্যানেলে যোগ দিয়েছিলেন। যোগদান করে তিনি ভক্তদের উদ্দেশে বার্তা দেন, ‘হাই, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্বাগতম। চ্যানেলিং শুরু করুন’। এখন পর্যন্ত, তিনি নিজের কয়েকটি সেলফি এবং ইউনিক্লোর একটি বিজ্ঞাপন ভিডিও শেয়ার করেছেন। তিনি ইউনিক্লোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’ এর টিজার এখনো পোস্ট করেননি।

আরও পড়ুন-   নিষেধাজ্ঞা নিয়ে কোনো মাথাব্যথা নেইঃ কাদের

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নিজস্ব অ্যাকাউন্টেরই সবচেয়ে বেশি ফলোয়ার ২৩ মিলিয়ন রয়েছে। তারপরে স্ট্রিমিং অ্যাপ নেটফ্লিক্স এর ১৬.৮ মিলিয়ন।

তিন নম্বরে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল চ্যানেল যাদের ফলোয়ার ১৪.৪ মিলিয়ন। ক্যাটরিনা তার ১৪.২ মিলিয়ন ফলোয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ব্যাড বানি ১২.৬ মিলিয়ন ফলোয়ারসহ ৫ নম্বরে এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ৯.২ মিলিয়ন নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল হলো একমুখী সম্প্রচার টুল এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ব্যক্তি ও সংস্থার আপডেটগুলো পাওয়ার জন্য একটি ব্যক্তিগত পরিষেবা। দেশ-বিদেশ, রাজনীতি, শেয়ার মার্কেট থেকে বিনোদন, প্রযুক্তির দুনিয়া সমস্ত খবর পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…