গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পুলিশ সুপারকে ড্রোন ক্যামেরা ও কম্পিউটার উপহার প্রদান

রাজু হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুরঃ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রয়োজনে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাকের বিন রশিদ পিপিএমকে ১টি ড্রোন ক্যামরা, ৪টি কম্পিউটার, ৪টি প্রিন্টার ও ১টি ফটোকপি মেশিন উপহার প্রদান করলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি শামছুল হক মিজান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই উপহার তুলে দেন তিনি।

এই সময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সার্কেল এসপি এবি সিদ্দিকী, হাসান মোস্তফা স্বপন, মোঃ সোহেল রানা, ডিএ ওয়ান আবদুল আজিজ, লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের আহবায়ক সিয়াম আবদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন-   আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারেঃ ব্রায়ান শিলা

এই সময়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম বলেন, ‘আইন শৃঙ্খলার প্রয়োজনে, ড্রোন ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টার মেশিন ও ফটোকপি মেশিন উপহার দেওয়া শামছুল হক মিজানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার এই উপহার লক্ষ্মীপুর জেলা অপরাধ দমনে অপরিসীম ভূমিকা রাখবে।’

এমপি মনোনয়ন প্রার্থী শামছুল হক মিজান বলেন, ‘আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দেশে যেনো কোনো অশ্লীলতা সৃষ্টি না হয়, আশা করি সন্ত্রাস অপরাধ দমনের ক্ষেত্রে আমার এই ছোট্ট উপহার ভূমিকা রাখবে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন