গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জাকিরের পর তানজিদের বিদায়

Link Copied!

_* বাংলাদেশঃ ৪ ওভারে ২৪ রান ২ উইকেটের বিনিময়ে *_

২০০৯ সালে মোহাম্মদ আশরাফুলের পর প্রথমবার বাংলাদেশের কোনও অধিনায়ক হিসেবে তিন নম্বরে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারের প্রথম বলে ট্রেন্ট বোল্টের শিকার তিনি। ফিন অ্যালেনকে ক্যাচ দেন মাত্র ৫ রান করে। ৮ রানে ২ উইকেট নেই বাংলাদেশের।

অভিষেকে তানজিদ হাসান তামিমের সঙ্গে জাকির হাসান ওপেনিংয়ে নামলেন। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি এই ব্যাটার। ইনিংসের ষষ্ঠ বলে রানের খাতা খোলেন সিঙ্গেল নিয়ে। আর তিন বল খেলে বিদায় নেন জাকির। ৫ বলে মাত্র ১ রান করে বোল্ড হন অ্যাডাম মিলনের কাছে। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে, টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্বে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর।

এদিন বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন নিয়ে অভিষেক হয়েছে জাকির হাসানের। এছাড়া দলে ঢুকেছেন শান্ত, মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ। লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান বাদ। নিউ জিল্যান্ড দলে অ্যাডাম মিলনে ও ডিন ফক্সক্রফট খেলবেন কাইল জেমিসন ও চ্যাড বাওয়েসের বদলে।

আরও পড়ুন-   সরকার পরিকল্পিতভাবে দেশের রাজনীতি নষ্ট করেছেঃ ফখরুল

দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশঃ ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

১৫ বছর পর সিরিজ হারের মুখে বাংলাদেশ

অধিনায়কত্বর যাত্রার দিনই শান্তর সামনে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। দ্বিতীয় ওয়ানডেতে হেরে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলে সিরিজ হবে টাই, হারলে ট্রফি কিউইদের। ২০০৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে কিউইদের কাছে সিরিজ হারের মুখে বাংলাদেশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…