গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডেঙ্গু আক্রান্ত কাউকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

Link Copied!

ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুরোগে আক্রান্ত হওয়া কোনও রোগীকে ঢাকায় স্থানান্তর না করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এ কথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ‘ডেঙ্গু বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ঢাকার তুলনায় ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গুরোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।’

আহমেদুল কবির বলেন, আ‘মাদের চিকিৎসা ব্যবস্থায় যে হেলথ কেয়ার ম্যানেজার আছেন, তাদের সঙ্গে আমরা মিটিং করেছি। আমাদের সিভিল সার্জন, ডিভিশনাল ডিরেক্টর, সর্বস্তরের হাসপাতালের পরিচালকদের সঙ্গে আমরা মিটিং করেছি, আমরা একটা বিষয় বোঝাতে চেয়েছি, কোনো রোগীকে অপ্রয়োজনে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশনা দিয়েছি।’

আরও পড়ুন-   রামগড়ে গাঁজা সহ যুবক আটক

তিনি আরও বলেন, ‘এখানে দুই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ডেঙ্গু চিকিৎসায় মূল বিষয়টি হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। ফ্লুইড ম্যানেজমেন্ট বলতে যখন রোগীর প্রেশার কমে যাচ্ছে, তখন যথাযথ সময়ে আইভি ফ্লুইড দেওয়া। আইভি ফ্লুইড দেওয়ার জন্য অনেক যন্ত্রপাতি বা বড় কোনো ধরনের হাসপাতালে প্রয়োজন নেই, বরং প্রান্তিক পর্যায়ে শকে আছেন যে রোগী, তার শক ম্যানেজ না করে যদি ঢাকায় পাঠানো হয়, তাহলে যাত্রাপথের এই লম্বা সময়ে নিশ্চিতভাবে এই রোগীকে আমরা হারাবো। সুতরাং কোনো অবস্থাতেই খারাপ রোগী হোক, শকের রোগী হোক, যেখানে আছে সেখানেই যদি চিকিৎসা নেওয়া হয়, তাহলে রোগীর বিপর্যয় হবে না।’

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে ডা. আহমেদুল কবির জানান, জেলা, উপজেলায়, মেডিকেল কলেজ, যে যেখানে আছেন, সেখানেই চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের রোগীরা যেন সেই আত্মবিশ্বাসের সঙ্গে সেখানেই চিকিৎসা নেয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…