গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আদিতমারীতে ট্রাকচাপায় সাংবাদিক নিহত

Link Copied!

জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিমবেজ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ‌‘সময়ের কণ্ঠস্বর’ ও ‘স্বদেশ প্রতিদিন’ নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এবং লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ছিলেন।

আরও পড়ুন-   বকশীগঞ্জ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটরসাইকেলে করে হাতীবান্ধা ফিরছিলেন ইউনুস আলী।

পরে বুড়িমারী মহাসড়কে বিদ্যুৎ স্টেশন এলাকায় পৌঁছলে বুড়িমারী থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ