গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চট্টগ্রামে শাশুড়িকে হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় রুমা আক্তার ওরফে মঞ্জুরা বেগম (৫০) নামের এক নারীকে হত্যার অভিযোগে তার মেয়ের জামাই মোঃ আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রবিবার রাতে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আজিম কর্ণফুলীর শিকলবাহা এলাকার মৃত আলী জোহরের ছেলে।

পুলিশ সূত্র জানায়, রুমা আক্তার কয়েক মাস আগে নগরের বন্দর থানা এলাকায় মেয়ের বাসায় ওঠেন। সেখানে মেয়ের জামাই আজিম তাকে প্রায় সময় বকাঝকা করতেন এবং নানা বিষয়ে হাতও তুলতেন।

আরও পড়ুন-   ঢাকা ছাড়লেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার বলেন, ‘পারিবারিক কলহের জেরে রবিবার দিনের কোনো এক সময় শাশুড়িকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন আজিম। এ ঘটনার পরপরই ঘাতককে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। অবশেষে সোমবার চট্টগ্রাম নগরের সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেছেন।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘নিহত রুমা আক্তারের ছেলে মোঃ জুয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) অভিযুক্ত আজিমকে আদালতে পাঠানো হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…