গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প

শীর্ষ সংবাদ ডেস্কঃ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৬:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মরক্কোতে সদ্য আঘাত হানা ভূমিকম্পে ইতোমধ্যে ২ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার খবর খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ হতে পারে মৃত্যুর মিছিল। চলতি বছরের শুরুতে তুরস্ক ও সিরিয়াতেও বড় মাত্রার জোড়া ভূমিকম্প কেড়ে নিয়েছে হাজারো প্রাণ। কয়েক বছর পরপর বিশ্বের নানা প্রান্তে এ রকম বড় ধরনের ভূমিকম্প হচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে গত পঁচিশ বছরে ভূমিকম্পে সবচেয়ে বেশ প্রাণহানি ও ভয়াবহতার কয়েকটা ঘটনা তুলে ধরা হলো–

•    সেপ্টেম্বর ২০২৩, মরক্কো:  ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে ২ হাজারের বেশি মানুষের। আহত অন্তত দেড় হাজার।

•    ৬ ফেব্রুয়ারি ২০২৩, তুরস্ক-সিরিয়া: ওই দিন ভোরে দেশটির ইতিহাসে স্মরণকালের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৫০ হাজারের মতো মানুষ প্রাণ হারান।

•    ২৫ এপ্রিল ২০১৫, নেপাল:  ৭ দশমিক ৮ মাত্রার কম্পনে বহু বাড়ি-ঘর শেষ হয়ে যায় মুহূর্তে। ওই ঘটনায় ৮ হাজার ৮০০ মানুষ নিহত হন।

আরও পড়ুন-   ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

•    ১১ মার্চ ২০১১, জাপান: দেশটির উত্তর-পূর্বে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলে সুনামি দেখা দেয়। প্রাণ হারান ১৮ হাজার ৪০০ মানুষ।

•    ২ জানুয়ারি ২০১০: হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে মারা যান লক্ষাধিক মানুষ। ধারণা করা হয়েছিল,  তিন লাখ ছাড়বে।

•    ১২ মে ২০০৮:  চীনে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মারা যান ৮৭ হাজার ৫০০ মানুষ।

•    ২৬ ডিসেম্বর ২০০৪: ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। সৃষ্ট সুনামিতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। এর দুই বছর পর ২০০৬ সালের ২৭ মে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আরও ৫ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হন।

•   ৮ অক্টোবর ২০০৫: কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার কম্পনে মৃত্যু হয় কমপক্ষে ৮০ হাজার।

•   ২৬ ডিসেম্বর ২০০৩: মধ্যপ্রাচ্যের ইরানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়। ২০০১ সালের ২৬ জানুয়ারি ভারতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…