গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পিডিবির প্রকৌশলীর দুর্নীতিঃ আইনশৃঙ্খলা মিটিংয়ে ক্ষোভ প্রকাশ (পর্ব-১)

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নানা দুর্নীতি ও অনিয়মে জর্জরিত লক্ষ্মীপুর বিদুৎ উন্নয়ন বোর্ড’র (পিডিবি) নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ! তার সেই দুর্নীতি ও অনিয়ম নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করেছে সমাজের বিশিষ্ট্য ও সচেতন নাগরিকরা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ক্ষোভ প্রকাশ করেন সচেতন নাগরিকরা।

প্রেসক্লাবের সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য হোসাইন আহমেদ হেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলার বড় বড় বিল্ডিংয়ে মিটার সংযোগ দিতে এই প্রকৌশলী ২ লাখ টাকা করে হাতিয়ে নেন। এছাড়াও প্রতিটি মিটার সংযোগ নিতে নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদকে ৪ হাজার টাকা দিতে হয়। মিটারের কিলোমিটার বাড়াতে সরকারি খরচ ১শ’ ১৫ টাকা হলেও তাকে দিতে হয় ৬শ’ ১৫ টাকা করে। সরকারি নিয়মে ফ্রী হলেও পিলার লাগাতে এই প্রকৌশলীকে দিতে হয় ৩ থেকে ৪ হাজার টাকা। পাটওয়ারী বাড়ী জামে মসজিদসহ কয়েকটি মসজিদে সংযোগ দিতে মোটা অংকের টাকা হাতিয়ে নেন নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম।’

আরও পড়ুন-   রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙায় উন্মুক্ত বৈঠক

জেলা আইনশৃঙ্খলা কমিটির অপর এক সদস্য ও বিশিষ্ট আইনজীবী রাছেল মাহমুদ মান্না বলেন, ‘এই প্রকৌশলী যোগদানের পর থেকে জেলার বিদুৎ গ্রাহকদের বিভিন্ন আইন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। তার মূল টার্গেট জেলার বড় বড় বিল্ডিং গুলোর মালিক।’

এসময় জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রেসক্লাবের সভাপতিকে লিখিত ভাবে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর বিদুৎ উন্নয়ন বোর্ড’র (পিডিবি) নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ বলেন, ‘আমার নাম বিক্রি করে হয়তো কেউ টাকা নিতে পারে। কিন্ত এ বিষয়ে আমি কিছুই জানিনা।’

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, পিপি জসিম উদ্দিন মাহমুদ, এনএসআই ডিডি সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

চলবে…

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…