গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে বাবরের বাড়ি থেকে ককটেল উদ্ধার ঘঠনায় থানায় মামলা

মদন, নেত্রকোণা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
  • মদনে ঘর থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

    মদন থানা

Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ককটেল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান।

এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মদন উপজেলা বিএনপি, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জান বাবরের বাড়িতে সমবেত হন। সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।

বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ বাবরের বাড়িতে অভিযান করতে যায়।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে বিএনপি নেতাকর্মীরা।

আরও পড়ুন-   বাবরকে ঘিরে ১৫ অধিনায়কের উল্লাস, কাটলেন কেক

এসময় বাড়ির পাশে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান বলেন, ‘গতকাল বিকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লুৎফর জামান বাবরের বাড়িতে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তিনটি ককটেল উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতেই ৩০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন