গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দেশকে যারা পাকিস্তান বানাতে চায়, তাদের সব ষড়যন্ত্র ভেসে যাবেঃ কৃষিমন্ত্রী

ভোলা সংবাদদাতাঃ
আগস্ট ৩১, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের জনস্রোতের সামনে বিএনপি দাঁড়াতে পারবে না মন্তব্য করে বিএনপির উদ্দেশ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশকে যারা পাকিস্তান বানাতে চায়, বিদেশীদের হাতে তুলে দিতে চায়, সব ষড়যন্ত্র ভেসে যাবে।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকায় ৮৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মতবিনিম সভায় কৃষিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় হবে। সংগ্রাম করে, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।’

এসময় বর্তামান সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মানুষ আওয়ামী লীগকেই আবার ভোট দেবে। জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।’

আরও পড়ুন-   মাধবপুরে ২৬৪ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। সেই নির্বাচন উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশনার।’

এর আগে নতুন হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব।

জ্যাকব বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। কোনো শক্তিই আওয়ামী লীগের এগিয়ে চলায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মানুষ উন্নয়ন চায়, শেখ হাসিনার সরকারকে চায়।’

চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…