গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আগস্ট ২৮, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৪টায় এ ব্রিফিং শুরু হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) নাম পরিবর্তন, সংস্কার ও আধুনিকীকরণ করে এই ‘সাইবার নিরাপত্তা আইন’ করা হচ্ছে বলে এর আগে চলতি মাসের শুরুর দিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন।

আরও পড়ুন-   ‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা

তিনি বলেছিলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে জনগণের মধ্যে যে মানসিক চাপ তৈরি হয়েছে কিংবা গণমাধ্যমের স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে মানসিক চাপ বা আতঙ্ক তৈরি হয়েছে তা সাইবার নিরাপত্তা আইনে দূর হবে।’

গত ৭ আগস্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদন পায়। পরে সেটি ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ডিভিশনের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আইনমন্ত্রীর মতে, ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব ধারায় সাজার পরিমাণ অনেক বেশি ছিল এবং বিতর্ক তৈরি হয়েছিল, সেগুলোর সাজা সাইবার নিরাপত্তা আইনে কমিয়ে আনা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে বেশকিছু ধারা জামিন অযোগ্য ছিল, সেগুলোকে নতুন আইনে জামিনযোগ্য করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…