গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

স্বামী-স্ত্রীর কলহে প্রাণ গেল শিশু সন্তানের

সাভার সংবাদদাতাঃ
আগস্ট ২৫, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারে পৌরসভা এলাকায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বামীর ছোড়ে মারা কাঠের টুকরোর আঘাতে এক বছর বয়সী শিশু আলিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আলমগীর হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় স্থানীয় সাবেক পৌর কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাতেই আলমগীরকে আটক করে পুলিশ।

পরে গভীর রাতে এনাম মেডিকেল হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার ও তার বাবাকে আটক করা হয়। সকালে শিশুর মা কল্পনা আক্তার মডেল থানায় একটি অভিযোগ করেছেন। মৃত শিশু আলিফ আলমগীর হোসেন ও কল্পনা আক্তার দম্পতির ছেলে।

আরও পড়ুন-   ‘মহারাণী স্বর্ণময়ী’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

অভিযুক্ত আলমগীর হোসেন রংপুরের পীরগাছা উপজেলার দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে। তিনি বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ম্যানেজার ইউসুফ আলী জানান, গতকাল রাত ১১টার দিকে আমাদের হাসপাতালে একটি শিশুকে আনা হয়। পরে শিশুটি মারা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে শিশুটির বাবা-মাকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, ‘আমরা রাতেই খবর পেয়ে মেডিকেল থেকে শিশুটির মরদেহসহ বাবা আলমগীরকে থানায় আনি। কাঠের টুকরো দিয়ে শিশুটিকে আঘাত করা হয়েছে৷ শিশুটির মা অভিযোগ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলমগীরকে আটক করা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…