গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি নিহত

নিজস্ব প্রতিবেদক :
আগস্ট ২৩, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৩) নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের লক্ষ্মীপুর আলীয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনার পর মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

মোহাম্মদ উল্যাহ’র বড় ছেলে মো. রাকিব হোসেন জানান, তার বাবা মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার মৃত আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মোটরসাইকেল চালকে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন