গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে খুন করা স্বামী হাসান আলী গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী খাদিজা খাতুনকে হত্যা ঘটনায় স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিজ স্ত্রীকে হত্যার পাঁচ দিন পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় হাসান আলীকে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামী হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে। পুলিশের কাছে সে নিজ স্ত্রীকে হত্যা করার ঘটনা স্বীকার করেছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন-   ব্রিকসের নতুন সদস্য হচ্ছে যে ৬ দেশ

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার সহযোগিতায় উপ পরিদর্শক আব্দুস সালাম এর নেতৃত্বে পুলিশ সিরাজগঞ্জ থেকে আসামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহার করা একটি ছুরি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট স্ত্রী খাদিজা খাতুনকে খুনের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামীর পরিবারের অন্য সদস্যরাও পলাতক রয়েছে। এদেরকে গ্রেপ্তাররের চেষ্টা চলছে বলে জানান উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…