গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাইবান্ধায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

Link Copied!

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার (২১ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম।

আরও পড়ুন-   শ্রীলঙ্কাকে দেওয়া বাংলাদেশের ঋণের ৫ কোটি ডলার পরিশোধ

এসময় পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মহিবুল হক মোহন, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, দপ্তর সম্পাদক মো. শাহীন, দীপক কুমার পাল, শেখ সরদার আসাদুজ্জামান হাসুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, ‘১৫ ও ১৭ আগস্ট এবং ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে সকল আসামি দেশের বাইরে ও আত্মগোপনে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় সোপর্দ করতে হবে। অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার এগিয়ে চলেছে।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ