গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি ধারণঃ যুব মহিলা লীগের সেই নেত্রী বহিষ্কার

Link Copied!

সাভারে এক স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহনাজ তাবাচ্ছুম মিশু সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শাখার ভারপ্রাপ্ত যুগ্ম-সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

আরও পড়ুন-   ক্ষমতায় টিকে থাকতে সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বলেন, ‘আমারা নেত্রীর নির্দেশ, যেকোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি। কোনো নেতা-কর্মীর অপকর্মের দায়ভার সংগঠন কখনোই নেবে না। তাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ নানা বিষয় উল্লেখ করে শনিবার (১৯ আগস্ট) সকালে সাভার মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী এক কিশোরীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল ১০টার দিকে সাভার উপজেলা পরিষদসংলগ্ন গেন্ডা এলাকার নিজ বাসা থেকে মেহনাজ মিশুকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় মেহনাজ মিশুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…