গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শরীয়তপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত

শরীয়তপুর প্রতিনিধিঃ
আগস্ট ১৯, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র ঘোষিত পদযাত্র কর্মসূচী পালন করছে শরীয়তপুর জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে সদর পৌরসভার ৭নং ওয়ার্ড ধানুকা গ্রামের রানী মহলে গণতন্ত্র পূনরুদ্ধার, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এ পদযাত্রা কর্মসূচী পালন করা হয়।

পদযাত্রা কর্মসূচী পালনে জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা সেচ্ছাসেবকদল, জেলা কৃষকদলসহ দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-   আওয়ামী লীগ রাজতন্ত্র কায়েম করেছে, উন্নয়নের নামে লুটপাট করছেঃ জিএম কাদের

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল হক মোল্লা, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ আব্দুস ছালাম, জেলা যুবদলে সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা কৃষকদলের সভাপতি বিএম হারুন অর রশিদ, যুবদল নেতা আজাদ মাল, ছাত্রদল নেতা মোঃ পারভেজ খান, সেচ্ছাসেবকদল নেতা শাহিন মাদবর, সুমন খান, সদর পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির হোসেন ঢালী, সদর পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাওলাদার, মোঃ হোসেন মৃধা, ছাত্রদল নেতা মাহতাব মোর্শেদ মিহির, নাঈম বেপারী, সাজন মাদবর, সাজিদ হোসেন প্রমুখ।

এসময় পদযাত্রায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, গণতন্ত্র পুনরুদ্ধার, আন্দোলনে আস্থার প্রতীক দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা দাবি করেন।

এছাড়া তারা আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্যাথায় সরকার পতনের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে পরিণত হবে বলেও জানান তারা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন