গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সাদুল্যাপুরে ২৩ বছর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুদা প্রামানিক (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুদা প্রামানিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২৩ বছর পলাতক ছিলেন।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক রঞ্জন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে আসামি বুদা প্রামানিককে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র।

আরও পড়ুন-   ক্ষমতায় টিকে থাকতে সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে

ওসি মাহাবুব আলম জানান, সাদুল্লাপুর থানা জি,আর নং-৬৮২/৯৬, এস,সি নং-২৩/৯৯ মামলায় আসামি বুদা প্রামানিককে যাবজ্জীবন সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর আসামি আত্নসমর্পন না করে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়। সকালে পুলিশ স্কটের মাধ্যমে বুদা প্রামানিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…