দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার (১৬ আগস্ট) সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে।’
আরও পড়ুন- মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই
এসময় তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। এবং সেই সাথে ১৯ আগস্ট শনিবার সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।’
অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আগামী শুক্রবার (১৮ আগস্ট) যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হবে বলেও এসময় জানান রিজভী।





