গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

স্ত্রীকে লঞ্চে তুলে দিয়ে ফেরার পথে প্রাণ গেল চিকিৎসকের

ভোলা সংবাদদাতাঃ
আগস্ট ৩, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহনে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন এবং হাড় বিশেষজ্ঞ ছিলেন। তিনি বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের কাজল দের ছেলে।

আরও পড়ুন-   ফুলবাড়ীতে ১৫ আগস্ট শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিহতের স্বজনরা জানান, স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিতে সকালে ভোলা যান হিল্লোল দে। লঞ্চে তুলে দিয়ে সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে লালমোহনের কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হিল্লোল দেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, নিহত চিকিৎসক হিল্লোল দে তার কুঞ্জের হাটের বাসা থেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফরাজি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসক মারা যান। তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…