গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নিখোঁজের ৪ দিন পর ব্রিজের নিচে মিলল বৃদ্ধার লাশ

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর বিলসূর্য নদী থেকে ভাসমান অবস্থায় রাবেয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গত রবিবার (৩০ জুলাই) বিকেলে বাড়ির বাইরে বের হয়ে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ওই বৃদ্ধার ছেলের দাবি, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বুধবার (২ আগস্ট) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা চৌকিদহ ব্রিজের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাবেয়া খাতুন উপজেলার পৌর এলাকার শ্রীকোলা গ্রামের বাসিন্দা বদিউজ্জামানের স্ত্রী।

আরও পড়ুন-   রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রাবেয়া খাতুনের বড় ছেলে রফিকুল ইসলাম বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রবিবার বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করেছি।’

তিনি আরও বলেন, ‘আজ বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয়দের দেখায়। পরে তাঁর পড়নের কাপড় দেখে আমাদের মাকে শনাক্ত করি।’

এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ এসপি) অমৃত সূত্রধর বলেন, ‘গত রবিবার থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরে আজ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…