গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা

Link Copied!

গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন জেলার প্রধান বধ্যভূমিতে দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ জুলাই) স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটি এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জিএম চৌধুরী মিঠু।

সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান, সাংবাদিক গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাজহাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক রূপম রশিদ, গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, মনজুর আলম মিঠু, রেবতী বর্মন, প্রমুখ।

আরও পড়ুন-   পলাশবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও

এসময় সভা থেকে গাইবান্ধার প্রধান বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সংক্রান্ত সাম্প্রতিক আন্দোলনে অংশগ্রহণকারী প্রবীণ শিক্ষক মাজহারউল মান্নান, রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি এবং বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এই সভা থেকে অবিলম্বে স্মৃতিস্তম্ভ নির্মাণের জোর দাবি জানানো হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…