গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডেঙ্গু টেস্টে বাড়তি ফিঃ ফরিদপুরে পদ্মা হাসপাতালকে জরিমানা

Link Copied!

ডেঙ্গু টেস্টের সরকারি মূল্যের চেয়ে বাড়তি ফি নেওয়ার অভিযোগে ফরিদপুরের পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন-   শার্শায় আগষ্টে তিন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, ডেঙ্গু টেস্ট (এন এস ওয়ান) এর সরকারি মূল্য ৩০০ টাকা হলেও গত ২১ ও ২৩ জুলাই দুই জন রোগীর কাছ থেকে টেস্ট ফি বাবদ ১ হাজার টাকা করে নেয় শহরের পদ্মা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ওই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খানসহ পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…