গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কুমিল্লায় ২৮ জুলাই সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

Link Copied!

কুমিল্লা টাউন হল মাঠে আগামী ২৮ জুলাই (শুক্রবার) দুপুর ২টায় সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ সহযোগিতা চেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার বরাবর কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মোশারফ হোসাইন স্বাক্ষরিত লিখিত আবেদনপত্র জমা দেন।

সোমবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে কুমিল্লা বারের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে আইনজীবী একটি প্রতিনিধি দল আবেদনটি পুলিশের সংশ্লিষ্ট শাখা জমা দেন।

আরও পড়ুন-   গাইবান্ধায় ফলজ বনজ ঔষধি চারা বিতরণ

প্রতিনিধিদলে ছিলেন কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদউল্লাহ, অ্যাডভোকেট বদিউল আলম সুজন, অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী, অ্যাডভোকেট ইব্রাহীম মনির প্রমুখ।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতারাসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয়ক্ষমতায় নিয়ে আসার দাবিতে এ সমাবেশ করা হবে বলে নেতারা জানিয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…