গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রামগড় মৎস্য অফিসের সংবাদ সম্মেলন

Link Copied!

নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই হতে ৩০ জুলাই পযর্ন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সারাদেশের ন‍্যায় খাগড়াছড়ির রামগড়েও মৎস্য অধিদপ্তর ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় রামগড় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃমনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসার বলেন, ‘বিশ্বের যে চারটি দেশ মাছ চাষে সাফল্য অর্জন করবে তার মধ্যে প্রথম হচ্ছে বাংলাদেশ, এর পর থাইল্যান্ড, ভারত ও চীন। নতুন জলসীমা অধিকার পাওয়ার ব্লু ইকোনমি প্রসারে বাংলাদেশের জন্য এই বিশাল সম্ভবনা সৃষ্টি হয়েছে। মিয়ানমার ও ভারত সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর সামুদ্রিক সম্পাদ আহরণের সম্ভাবনাকে বর্তমান সরকার গুরুত্ব সহকারে দেখছেন।’

আরও পড়ুন-   নাটোরে চালকের ভুলে নিহত- ২, আহত অন্তত ২০ যাত্রী

তিনি আরো জানান, ২৪ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। সেই ধারাবাকিতায় সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়েও মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আজ প্রথম দিনে (২৪ জুলাই) রামগড়ের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এর মাধ্যমে ব‍্যাপক প্রচারণা চালনো হয়েছে এবং সপ্তাহ ব‍্যাপী কর্মসূচি পালন করা হবে।

এসময় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক বেলাল হোসাইন, নিজাম উদ্দিন (লাভলু), শুভাশীষ দাস, ফয়েজ আহম্মদ (মিলন), রতন বৈষ্ণব, মোঃ শাহাদাৎ হোসেন (কিরন), মোঃ মোশারফ হোসেন, করিম শাহ, মোঃ মাসুদ রানা, সাইফুল ইসলাম, শাহেদ হোসেন (রানা), জহিরুল ইসলাম প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…