গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কৃষ্ণসাগরে নিজেদের জাহাজ ধ্বংস করল রাশিয়া

শীর্ষ সংবাদ ডেস্কঃ
জুলাই ২১, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণসাগরে মোতায়েন করা রুশ নৌবহর থেকে একটি জাহাজের উদ্দেশে এন্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২১ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

না এটি কোনো ভুল বা কাল্পনিক নয়; এটি বাস্তব ঘটনা। আসলে রুশ নৌবাহিনী কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় একটি রুশ প্রশিক্ষণ জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয়।

মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়েছে।

আরও পড়ুন-   রবিবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হবে দুটি সমঝোতা স্মারক

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, (নৌবাহিনী ও বিমানবাহিনীর এই) যৌথ মহড়ায় জাহাজ ও উড়োজাহাজগুলো সমন্বিত উদ্যোগের সময় নির্ধারিত এলাকাটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এ সময় সাময়িকভাবে কোনো নৌযান সেখানে প্রবেশ করতে পারেনি। সমুদ্রসীমা লঙ্ঘনকারী (প্রশিক্ষণ) জাহাজটিকে আটক করার জন্যও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়।

রাশিয়া সতর্ক করে, মস্কোর অংশগ্রহণ ছাড়া কৃষ্ণসাগরে শস্য পরিবহণের রুট তৈরি করা ঝুঁকিপূর্ণ।

কিয়েভ জানিয়েছে, রাশিয়া নিজেদেরকে প্রত্যাহার করে নিলেও তারা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি অব্যাহত রাখতে প্রস্তুত ইউক্রেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…