গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কর্মীসভা-সম্মেলন ছাড়া কোনো কমিটি নয়ঃ বাপ্পি

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ২০, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

কর্মীসভা বা সম্মেলন ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কোনো কমিটি ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি)। ছাত্রলীগের অতীত-ইতিহাস ঐতিহ্যের আলোকে যথাযথ নিয়ম মেনে দিনের আলোতে সবার সামনে কর্মীসভা বা সম্মেলন করে ইউনিটগুলোর কমিটি ঘোষণা করা হবে। সেক্ষেত্রে অবশ্যই যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের হাতেই যাচাই-বাছাই শেষে দায়িত্ব তুলে দেওয়া হবে বলে এসময় মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর বকশীবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অডিটোরিয়ামে আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কর্মীসভায় এসব কথা বলেন বাপ্পি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের এজেন্টরা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য মাথা ছাড়া দিয়ে উঠেছে। ছাত্রলীগের নেতৃত্বকে সেসব কুচক্রী মহলের বিরুদ্ধে রাজপথে শক্ত প্রাচীর নির্মাণ করতে হবে। অতীতের ন্যায় বাংলাদেশের ছাত্রসমাজ এসব মানুষের কালো হাত ভেঙে দেবে। আমরা চেষ্টা করছি সাধারণ ছাত্রদের মাধ্যমে ছাত্রলীগের অতীত ইতিহাস ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে। সে ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিটে কর্মীসভা বা কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেব।

আরও পড়ুন-   ডিবি কার্যালয়ে হিরো আলম

তিনি আরও বলেন, দিনের আলোতে ছাত্রলীগের কমিটি হবে। সাধারণ কর্মীরা তাদের মতামত ব্যক্ত করবে। সেই মতামতের ভিত্তিতেই নতুন কমিটি দেওয়া হবে। ছাত্রলীগের সুন্দর অর্জন নষ্ট করে দেওয়ার জন্য দুমুখো সাপ সবসময় চেষ্টা করে যাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। যারা আলিয়ার নতুন নেতৃত্বে আসবে তাদেরও বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ও আদর্শ বুকে লালন করতে হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

তিনি বলেন, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪০-৫০টিতে কমিটি রয়েছে. বাকি যেগুলো বাদ রয়েছে সেগুলো তো পর্যায়ক্রমে কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট ছাত্রলীগ বিনির্মাণে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিগত দিনের ভুলগুলোকে শুধরে নিয়ে কাজ করব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…