গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৮ জুলাই

Link Copied!

২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুলাই (শুক্রবার)।

বুধবার (১৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। ৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

অন্যান্য সময়ে বৃহস্পতিবার বা ওয়ার্কিং ডে-তে পাবলিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তবে এবার এ পাবলিক পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে শুক্রবার। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ওই দিন শুক্রবার পড়েছে। শুক্রবারই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন-   ডেঙ্গুতে রেকর্ড ১৩ মৃত্যু, হাসপাতালে ১৫৩৩ রোগী

রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ মে শেষ হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার অংশ নিয়েছিলেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…