গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নাগেশ্বরীতে বন্যার উন্নতি হলেও কমেনি ৩ হাজার পরিবারের দুর্ভোগ

Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও এখনো পানিতে ডুবে রয়েছে হাজারো পরিবাবের ঘর-বাড়ি ও রাস্তাঘাট।

শনিবার (১৫ জুলাই) দিন ও রাতে পানি কমে বন্যার কিছুটা উন্নতি হয়। কিন্তু দুর্ভোগে রয়েছেন পানিবন্দী ৩ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ।

উজানের ঢেউ ও বৃষ্টিতে চলমান বন্যায় দুধকুমারের বাঁধ ভেঙে প্লাবিত হয় উপজেলার বামনডাঙ্গা, রায়গঞ্জ, বেরুবাড়ি, কালীগঞ্জ, নুনখাওয়া, নারায়ণপুর, কেদার, কচাকাটা, বল্লভেরখাস ইউনিয়নের বেশিরভাগ, পৌরসভার পূর্ব সাঞ্জুয়ারভিটাসহ কিছু এলাকা।

আরও পড়ুন-   মদনে জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়ে ৩ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ। শনিবার দিন ও রাতে পানি কমে বন্যার কিছুটা উন্নতি হলেও এখনো ডুবে আছে বেশিরভাগ রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি। এতে দুর্ভোগে রয়েছেন বানভাসি মানুষ। সৃষ্টি হয়েছে খাবারের সংকট।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে বানভাসিদের জন্য ৫৯ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণ করা হচ্ছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…