গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৬

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জুলাই ৯, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চলতি বছর একদিনে সর্বোচ্চ ৬ রেকর্ড মৃত্যু হয়েছে আজ রবিবার (৯ জুলাই)। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এর আগে গত ৪ জুলাই ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়।

একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ ডেঙ্গু আক্রান্ত মানুষ, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) একদিনে সর্বোচ্চ ৮২০ জন ডেঙ্গুরোগী গতকাল শনিবার (৮ জুলাই) হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৬ জন ও ঢাকার বাইরের ৩২০ জন।

আরও পড়ুন-   বছরের সর্বোচ্চ ৮২০ ডেঙ্গুরোগী হাসপাতালে, দুইজনের মৃত্যু

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরের ৩ হাজার ৬৫ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…