গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

Link Copied!

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন শত-শত মানুষ।

বৃহস্পতিবার (৬ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের পানিবন্দি এলাকা পরিদর্শনকালে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল আলম।

আরও পড়ুন-   তামিমের পর লিটন ও শান্ত পরপর আউট, চাপে বাংলাদেশ

এসময় কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে খারজানির চরে বানভাসি মানুষের মাঝেশুকনো খাবার চিড়া, মুড়ি, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল আলম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে ২৫০ প্যাকেট শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…