গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আব্দুল হাফিজ (বাচ্চা মিয়া)-র ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
জুন ২৭, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, উলিপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাফিজ (বাচ্চা মিয়া)-র ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) উপজেলা প্রেসক্লাব হলরুমে দুপুরের পর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে মরহুম আব্দুল (হাফিজ বাচ্চা মিয়া)-র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুড়িগ্রাম মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আব্দুল হাফিজ (বাচ্চা মিয়া) ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার নেতৃত্বে রৌমারী থানার দৈ খাওয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপিত হয়।

আরও পড়ুন-   বিএনপির সমাবেশঃ হাসিনা সরকারের অধীনে নির্বাচন নয়ঃ ফখরুল

তিনি ১৯৭৪ সালে আওয়ামীলীগ উলিপুর থানা শাখার সভাপতি, ১৯৭৬ সালে কুড়িগ্রাম মহকুমা শাখার সভাপতি ও রংপুর জেলা শাখার সহ সভাপতি নির্বাচিত হন।

তিনি মুজিব নগর সরকারের কাষ্টমস অফিসার ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে খুবই ভালোবাসতেন এবং উত্তরবঙ্গের রাজনৈতিক কর্মসূচিতে সফরসঙ্গী করতেন। এছাড়াও তার ঘনিষ্ট রাজনৈতিক বন্ধু ছিলেন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, মরহুম আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সময়ের আলোর সাংবাদিক সাহেব আলী মন্ডল, মানবকন্ঠের সাংবাদিক নুরবক্ত আলী, নাগরিক ভাবনার সাংবাদিক মোহাইমিনুল ইসলাম, শীর্ষ সংবাদ ডট কম এর নিজস্ব প্রতিবেদ রোকন মিয়া, সাপ্তাহিক ধ্রুববাণীর সংবাদদাতা মোখলেছুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন