গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পরিবেশের ক্ষতি করে আবারও জরিমানা গুনলেন নেইমার

Link Copied!

নিয়ম না মেনে বাড়ি বানানোয় এর আগেই জরিমানা গুনেছেন নেইমার। পরিবেশ আইন না মানায় করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা। এবার দ্বিতীয় দফায় জরিমানা করা হয়েছে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে।

রিও ডি জেনেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবায় অবস্থিত ব্রাজিল তারকার বিলাসবহুল সম্পত্তির নির্মাণ প্রকল্পটি ‘পরিবেশগত অনুমোদন’ ছাড়াই চলছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে মেয়রের কার্যালয়।

‘পরিবেশ আইন লংঘনের’ কারণে রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সেই স্থাপনাটি বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশগত ক্ষতির জন্য জরিমানা কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৮১ লাখ টাকা।

বেশ কিছু ‘পরিবেশগত নিয়ম লংঘন’ করার অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে পানির গতিপথ বদলে দেওয়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নদী থেকে পানি তোলা। এছাড়া পাথর তোলা, অনুমোদন ছাড়া সৈকত থেকে বালুর ব্যবহারও রয়েছে।

আরও পড়ুন-   ত্রিশ লাখ টাকার সেতুতে চলে না যানবাহন

প্রকল্পে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমে জানা গেছে, নেইমার সেখানে পার্টি দিয়েছেন ও হ্রদে সাঁতার কেটেছেন। গতকাল পরিবেশ কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে আবারও প্রকল্পে কাজ চালিয়ে যেতে দেখেছে এবং আবারও জরিমানা করেছে। নেইমারকে কত টাকা জরিমানা গুনতে হবে তা এখনো জানা যায়নি। পূর্ণ তদন্তের পর জরিমানার পুরো সংখ্যাটা জানা যাবে। ধারণা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই তা জানা যাবে।

২০১৬ সালে এই সম্পত্তি কেনেন নেইমার। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী, আড়াই একর (১০ হাজার বর্গমিটার) জমির উপরে একটি হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করছেন।

বর্তমানে নেইমার মাঠের বাইরে। মার্চে দোহায় তার গোড়ালির অস্ত্রোপচার হয়। ফেব্রুয়ারি থেকে তাকে খেলতে দেখা যায়নি। এখন গুঞ্জন চলছে, পিএসজি আর তাকে রাখছে না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন