গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্পের অনুমোদন

Link Copied!

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ৩৬২ কোটি টাকা ব্যয়ে ১৬ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৬ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত সহজ করতে ওই এলাকার যানজট কমাতে বিমানবন্দর থেকে আশকোনা পর্যন্ত এক কিলোমিটারের বেশি লম্বা আন্ডারপাস নির্মাণ করবে সরকার। ১ হাজার ১৮৪ কোটি টাকায় এ আন্ডারপাস নির্মাণ শেষ হবে দুই বছরে। এ সংশ্লিষ্ট একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আরও পড়ুন-   নিয়োগ জালিয়াতিঃ স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুমোদিত বিভিন্ন প্রকল্পের বিষয় তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ পরিকল্পনা সচিব ও কমিশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস’ প্রকল্পের আওতায় ১ হাজার ৭০ মিটার পথচারী আন্ডারপাস নির্মাণের মাধ্যমে হাজী ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দরের যাত্রী এবং সাধারণ পথচারীদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক পারাপার নিশ্চিত হবে।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পের মধ্যে রয়েছে— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প; অর্থ মন্ত্রণালয়ের বিসিএস (কর) একাডেমি এর ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্প; পররাষ্ট্র মন্ত্রণালয়ের জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারী কমপ্লেক্স নির্মাণ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ, রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ইশ্বরদী-পার্বতীপুর সেকশনের স্টেশনসমূহের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প।

আরও পড়ুন-   সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্প; প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প; এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প যথাক্রমে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, Improving Urban Governance and Infrastructure (IUGIP) প্রকল্প, রুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) প্রকল্প, চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মি. দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…