গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গেইট নির্মাণের উদ্বোধন

Link Copied!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট নির্মাণের উদ্বোধন করেন খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু সাইদ বিদ্যুৎ।

ঐতিহ্যবাহী খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি চৌহালীর নারী শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বিদ্যালয়টি অনেক পুরাতন, রাক্ষুসে যমুনা নদীতে এই বিদ্যালয়টি দুই বার ভেঙ্গে যাওয়ার পর জরাজির্ণ অবস্থায় ক্লাস পরিচালিত হচ্ছে।

চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ বলেন, আমি খাষকাউলিয়া ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন-   ঈদের ছুটি বাড়ল একদিন

চেয়ারম্যান বলেন, “আমি সভাপতি হবার পর থেকে চেষ্টা করছি এবং এখানে শিক্ষক-ছাত্রীদের নিরাপত্তার বিষয় টি মাথায় রেখে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই বিদ্যালয়ে একটি গেইট নির্মাণের জন্য ৪ লক্ষ্য ৬২ হাজার ৫ শত টাকার একটি প্রকল্প দিয়েছি।

সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শামসুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, মোঃ সবুজ, ইউ.পি সদস্য মোঃ রবিউল ইসলাম, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আলমগীর শিকদার, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মোঃ রাসেল মিয়া সহ প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…