গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পেল পাঞ্জাবি ও হিজাব

Link Copied!

যশোরের শার্শার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পাঞ্জাবি ও হিজাব প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জুন) সকাল ১০ টার সময় নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন ছাত্র এবং ২৭ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে এই পাঞ্জাবি ও হিজাব বিতরণ করা হয়।

প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জেনারেল শিক্ষার পাশাপাশি যেন ধর্মীয় শিক্ষা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সে লক্ষ্যে ধর্মীয় শিক্ষার পরিচালনা ও সার্বিক সহযোগিতা করছে কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্ট।

আরও পড়ুন-   কমল এলপি গ্যাসের দাম

নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে প্রতি শনিবার সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত কুরআন শিক্ষা গ্রহণ করবে শিক্ষার্থীরা।

শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে এসময় কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পানজাবি ও হিজাবগুলো বিতরণ করেন নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপদেষ্টা সাজ্জাদুর রহমান,

এসময় আরবী শিক্ষক ইয়াকুব হোসেন সোহেল, সোনিয়া খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমত আরা সহ বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…