গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে কুপিয়ে হত্যাঃ ৭ জনের যাবজ্জীবন

Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে ভূমি বিরোধের জেরে নুুরুল হক ওরফে হকি কোম্পানী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। দণ্ড প্রাপ্ত সকলে পিতা ও পুত্র।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রামগড়ের লালছড়ির মৃত সিরাজুল হকের ছেলে মিজানুর রহমান ও মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মোঃ হারুন, মোঃ রাসেল ও নুরুল আবছার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোঃ রাসেল পলাতক। বাকী সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-   নিরাপত্তাকর্মীর হাত বেঁধে ব্যাংকের ১৪ লাখ টাকা চুরি: নেপথ্য খলনায়ক নিজেই

মামলার তথ্যমতে, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নিহত নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…