গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাসিক নির্বাচনঃ পরাজয় মেনে নিয়েছেন আজমত উল্লাহ খান

Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, ইভিএমে কিছু ত্রুটি থাকলেও ফলাফল মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে বিবেচনা করা হবে।

শুক্রবার (২৬ মে) গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি রায় মেনে নিয়েছি। অন্য কেউ পরাজিত হলে কি মেনে নিতো কি না-সেই প্রশ্ন রেখেছেন তিনি।

রায় মেনে নিয়ে অভিযোগ করে ইভিএমের বিষয়ে তিনি বলেন, কিছু ত্রুটি ছিলো ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই।

আরও পড়ুন-   আজমতকে হারিয়ে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন

পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে উল্লেখ্য করে তিনি বলেন, কী কী কারণ ছিলো তা জানানো হবে। কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার(২৫) মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (টেবিল ঘড়ি) প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্র্রতীকে ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জায়েদা খাতুন জয় লাভ করেন। জয় লাভের পর জায়েদা খাতুন পদ পরিচালনা করার ক্ষেত্রে আজমত উল্লাহ খানের সহযোহিতা চাইতে পারেন বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় ঘোষণা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…