গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আরডিআরএফ’র সভাপতি তামজিদুল, সাধারণ সম্পাদক আপেল

Link Copied!

রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম, ঢাকার (আরডিআরএফ) নতুন কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্যের নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র করসপনডেন্ট তামজিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভি’র সিনিয়র রিপোর্টার আপেল শাহরিয়ার।

শনিবার (১৩ মে) সন্ধ্যার পর রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে ওয়াটার ফল রেষ্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

দুই বছরের জন্য নির্বাচিত এই কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি-১ বাংলাভিশনের রকনুজ্জামান, সহ-সভাপতি-২ দৈনিক সংবাদের জাহিদা পারভেজ ছন্দা, সহ-সম্পাদক-১ দৈনিক ভোরের পাতার আক্তারুজ্জামান রকি, সহ-সম্পাদক-২ ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের শাকিল আব্দুল্লাহ, অর্থ সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আজমাইন জিকো, সাংগঠনিক সম্পাদক সারাবাংলা ডটনেটের উজ্জ্বল হোসেন জিসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেশ টিভির আল্লামা ইকবাল অনিক, তথ্য প্রযুক্তি-সাংস্কৃতিক-আইন বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের ফারুক আলম, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের রুহুল আমীন, নারী বিষয়ক সম্পাদক ডিবিসি টেলিভিশনের তাহসিনা জেসি, দফতর সম্পাদক ঢাকা পোস্টের জসীম উদ্দিন মাহীর এবং নির্বাহী সদস্য এশিয়ান টেলিভিশনের এম এ বাতেন বিপ্লব, জাগোনিউজের জাহাঙ্গীর আলম, ডিবিসি নিউজের কাওসারা কুমু ও ইনকিলাবের আল হেলাল শুভ।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে সন্তানদের সামনে মাকে পিটিয়ে বিপাকে নারী কাউন্সিলর : অতঃপর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সফিকুল করিম সাবু। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আনন্দ বাজারের সম্পাদক মুফদি আহমেদ, দৈনিক খোলা কাগজের সাবেক সম্পাদক জহুরুল ইসলাম টুকু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার মর্তুজা হায়দার লিটন, চ্যানেল আইয়ের স্পেশাল রিপোর্টার এনামুল কবীর রুপম, ডেইলি অবজারভারের মোহসীনুল করিম লেবু ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…