গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঘূর্ণিঝড় মোখাঃ মূল আঘাত মিয়ানমারে; ঝুঁকিমুক্ত বাংলাদেশ

Link Copied!

বাংলাদেশের যে ঝুঁকি ছিল, তা কমে এসেছে জানিয়ে অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান জানিয়েছেন- অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূলীয় কক্সবাজা জেলার টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে।

রবিবার (১৪ মে) দুপুরে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

তিনি বলেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে ঝড়টি উপকূলে উঠে আসবে। ফলে কক্সবাজার, টেকনাফ এলাকায় যে ঝুঁকিটা ছিল, সেটি অনেকটাই কমে এসেছে।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, বিকেল নাগাদ ঘূর্ণিঝড় মোখা আমাদের অতিক্রম করে গেলেও এর প্রভাব থেকে যাবে আরও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত।

তিনি আরও বলেন, কেন্দ্র অতিক্রম করার সময় মোখার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই ঝুঁকি কমে গেলেও সেন্টমার্টিনে এর প্রভাব পড়বে।

এই আবহাওয়াবিদ বলেন, আমরা আশঙ্কা করছি ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের। এতে টেকনাফ, সেন্টমার্টিনে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…