গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শান্ত-হৃদয়ের বিদায়ে ফের চাপে টাইগাররা

ক্রিড়া প্রতিবেদকঃ
মে ৯, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের মাটিতে সর্বশেষ সিরিজে দুর্দান্ত খেলেছিলেন তাওহিদ হৃদয়। নিজের অভিষেক সেই সিরিজের ফর্ম টেনে নিতে পারলেন না ইংল্যান্ডে। আইরিশ পেসারদের সামলে উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারলেন না এই তরুণ ব্যাটার।

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান। মুশফিক উইকেটে আছেন ১৪ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার মিরাজের সংগ্রহ ১০ রান।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

এর আগে চেমসফোর্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। আইরিশদের হয়ে বল হাতে ইনিংস ওপেন করা জশ লিটল প্রথম ওভারেই বেশ ভুগিয়েছেন বাংলাদেশি ব্যাটারদের। নতুন বলে এই পেসারের বাড়তি সুইং আর পেস সামলাতে পারেননি লিটন। ইনিংসের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর ইয়র্কার করেছিলেন লিটল, সেখানে সোজা ব্যাটে ডিফেন্স করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি লিটন। তাতে বল আঘাত হানে তার প্যাডে। আর আম্পায়ার তাতে আঙ্গুল তুলতে খুব একটা সময় নেননি।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম ইকবালও। তামিম ইকবাল উইকেটে কিছুটা সেট হলেও বিলিয়ে দেন নিজের উইকেট, আউট হন মার্ক অ্যাডেয়ারের বলে। ১৯ রান করেন তামিম। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন দুই ব্যাটার সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত।

আইরিশ পেসারদের সামনে দুইজনেই বেশ সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। তাদের দুইজনের ব্যাটে সাময়িক ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। তবে দলীয় ৫২ রানে সাকিব আউট হলে আবারও চাপে পড়ে সফরকারিরা।

আরও পড়ুন-   ইমরান খান গ্রেফতার

সাকিব ফিরে যাওয়ার পরও দুর্দান্ত ব্যাটিং করছিলেন শান্ত। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই টপ অর্ডার ব্যাটার। হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ব্যাক্তিগত হাফ সেঞ্চুরির খুব কাছেই ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর মাইলফলক ছুঁতে পারেননি। ২২তম ওভারের চতুর্থ বলে কুর্টিস ক্যাম্পারকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় অ্যাডায়ারের হাতে ধরা পড়েন শান্ত। ৭ চারে ৬৬ বলে ৪৪ রান এসেছে তার ব্যাট থেকে।

ইনিংসের ২৭তম ওভার করতে আসা গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হন হৃদয়। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ লুফে নেন লরকান টাকার। ২ চারে ৩১ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন হৃদয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…