গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারি আটক

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা নগদ ১৪ হাজার ৩০০ টাকা, ৩ বান্ডিল তাস ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

শনিবার (৬ মে) রাত পৌনে বারটার দিকে ভূরুঙ্গামারী থানার পুলিশের একটি বিশেষ টিম জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে রবিবার (৭ মে) সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মৃত তারাব আলীর পুত্র মজিবর রহমান (৫০) এর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় বাড়ির মালিকসহ অত্র ইউনিয়নের রুবেল মিয়া (৩৫), আমিনুল ইসলাম (৩৫), আফজাল হোসেন (৩২), হাফিজুর রহমান (৪০), সাগর আলী (৩৫), আলাল মিয়া (৩০), নুরুন্নবী (৩০), আয়নাল হক (৪০), বেল্লাল হোসেন (২৫), আলম হোসেন (৪০) ও পার্শ্ববর্তী আইকুমারী ভাতি গ্রামের মৃত রোস্তম আলী পুত্র তরিকুল ইসলাম (৫০) কে আটক করা হয়।

আরও পড়ুন-   ডেঙ্গু বাড়ছে, সজাগ থাকার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর 

এসময় আসামীদের হেফাজতে থাকা জুয়া খেলার নগদ ১৪ হাজার ৩০০ টাকা, ৩ বান্ডিল তাস ও জুয়ার খেলার কাজে ব্যবহৃত সিমেন্টের খালি বস্তা দিয়ে হাতে সেলাই করা বিছানা উদ্ধার করে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সাধারণ জনগনের সহযোগীতায় জুয়া ও মাদক নির্মূলে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ অভিযান অব‍্যাহত থাকবে।
শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…