গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ফসলী জমিতে পুকুর খননে মামলার নির্দেশ জেলা প্রশাসকের

Link Copied!

নাটোর জেলায় আর কোন ফসলী জমিতে পুকুর খনন করা যাবে না। এ ব্যাপারে জেলা প্রশাসন যথাযথ আইনগত উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

মঙ্গলবার (৩ মে) বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সাথে মত বিনিময় কালে এ কথা ব্যক্ত করেন তিনি।

এছাড়াও পুকুর খননের সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেন।

আরও পড়ুন-    রানীশংকৈলে মে দিবস ও ডায়াবেটিস ফ্রি ক‍্যাম্পেইন অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সুধীজন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…