গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে বালালী বাগমারা উচ্চ বিদ্যালয় যেন বিদ্যালয় নয়, সারের গোডাউন

Link Copied!

নেত্রকোণার মদনে বালালী বাগমারা উচ্চ বিদ্যালয় যেন বিদ্যালয় নয়, হয়ে উঠেছে সারের গোডাউন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে ঐ বিদ্যালয়ের নবম শ্রেণীর কক্ষটিতে ইউরিয়া সারসহ বিভিন্ন জাতের কয়েকশত সারের বস্তা স্তরে স্তরে সাজানো দেখতে পাওয়া যায়। তবে কক্ষটিকে এমন ভাবে তালাবদ্ধ করা হয়েছে যে, ঐ কক্ষে যে সার আছে তা বাহির থেকে বুঝা খুবই মুশকিল।

বিদ্যালয়ের মধ্যে সার রাখার বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হলে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সহায়তায় এলাকার প্রভাবশালী একজন দীর্ঘ দিন ধরে সারের গোডাউন তৈরি করে ব্যবসা করছে দেখছি ।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

সার বিক্রেতা একা এন্টারপ্রাইজ এর মালিক আপেল মাহমুদ বলেন, আমি প্রধান শিক্ষক ও সভাপতিকে মেনেজ করেই কয়েকদিন সার রেখে ছিলাম কিন্তু এখন সব সার বিক্রি করে দিয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার এর কাছে শ্রেণি কক্ষে সার রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু জানি না এবিষয়ে সভাপতি বলতে পারবে সব।

ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম স্বপন এর সাথে ফোনে বারবার যোগাযোগ করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, আমি আপনার কাছ থেকে এ বিষয়ে জানতে পেরেছি, তবে কেউ যদি এরকম কাজ করে তাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্তা গ্রহণ করবো।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…