গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্তঃ জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় উভয় দেশের ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া আরও হাজার হাজার শিশু নিহত হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। খবর এএফপির।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, তুরস্কের ভূমিকম্পকবলিত ১০ প্রদেশে ৪ দশমিক ৬ মিলিয়ন এবং সিরিয়ায় আড়াই মিলিয়ন শিশু এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলে এবং সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এ ছাড়া এ ভূমিকম্পের পর আরও শতাধিকবার আফটারশকে দেশ দুটি কেঁপে ওঠে। এ ভূমিকম্পে এরই মধ্যে দুই দেশে প্রাণহানি ৩৭ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে ১০ লাখ টাকার ক্যাবল ছিঁড়ে নিলো দুর্বৃত্তরা

ভয়াবহ এ ভূমিকম্পের উদ্ধার তৎপরতা যখন শেষ হতে চলেছে এ সময়ই এমন তথ্য দিলেন ইউনিসেফ মুখপাত্র।

এল্ডার বলেন, ইউনিসেফের আশঙ্কা, আরও হাজার হাজার শিশু নিহত হয়েছে। যাচাই করা সংখ্যা না থাকলেও এটা স্পষ্ট যে, এ সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া অনেক শিশু বাবা-মা হারিয়েছে বলেও জানান তিনি।

এদিকে দুই দেশে হাজার হাজার গৃহহীন মানুষকে তীব্র ঠান্ডা ও ক্ষুধার মধ্যে থাকতে হচ্ছে। তিনি বলেন, শিশুসহ এসব পরিবার রাস্তা, শপিংমল, স্কুল, মসজিদ, বাস স্টেশন, সেতুর নিচে এবং উন্মুক্ত স্থানে বসবাস করছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…